PES 2021 MANAGER REVIEW -J Canto

                                     
MANAGER REVIEW - J Canto

পোস্ট টা একটু বড় কারন ম্যানেজারটির ২টা ট্যাক্টিসে যথেষ্ট ভিন্নতা রয়েছে। আশা করি শেষ পর্যন্ত পড়বেন।
Manager : J.CANTO
Formation: 4312
SKILL: 820
J. Canto এর স্প্যাশালিটি হচ্ছে তার ডিফ্রেন্ট ট্যাক্টিস। আপনি উনাকে নিয়ে খেললে কাউন্টার এবং পজেশন ২ধরনের এটাকিং স্টাইলেই খেলতে পারবেন। মনে হবে সম্পূর্ণ আলাদা ২জন ম্যানেজার।তাছাড়া এখন পার্ফেক্ট কাউন্টার এটাকের ম্যানেজারের অভাব। তবে উনার ডিফেন্সিভ ট্যাক্টিস ব্যবহার করলে আপনি খুব ভাল কাউন্টার দিতে পারবেন।এছাড়া ভাল পাস এন্ড মুভ ইউজ করলে তার অফেন্সিভ ট্যাক্টিসটাতে খুব ভাল এটাক হয়। আসুন দেখি উনার ট্যাক্টিসগুলোঃ
Offensive Tactics:
(Atacking Style) Possession: ছোট ছোট পাসের মাধ্যমে বিল্ডাপ করে এটাকে যেতে হয় এক্ষেত্রে আপনার প্লেয়ারদের বল কন্ট্রোল ভাল থাকা লাগবে আর পাস এন্ড মুভ পারফেক্টলি ইউজ করতে হবে।
(Build Up) Short Pass : শর্ট পাস। অর্থাৎ আপনি নিজের কন্ট্রলে বল রেখে ছোট ছোট পাস দিয়ে বিল্ডাপ করতে পারবেন। প্লেয়াররা তূলনামূলক কাছাকাছি অবস্থান করে তাই পাসিং একুরেসি এবং পজেশন বেশি হয়।
(Attacking Areas) Wide: আপনার প্লেয়ারেরা সেন্টার দিয়ে এটাকে কম যাবে। ২সাইডে প্লেয়ারদের রেস্পন্স বেশি পাওয়া যাবে। মিডফিল্ডাররা বক্স বরাবর না গিয়ে উইং বরাবর রান নিবে।এই ম্যানেজার এর এটাই উইক পয়েন্ট।
(Positioning) Flexible : আপনার কোনো প্লেয়ার নিজ পজিশন ছেড়ে চলে গেলে, অন্য কেউ তার পজিশন কাভার দেয় তাই গেমপ্লে তে একটা ভার্সেটায়লিটি আসে। এছাড়া অপোনেন্ট এর প্লেয়াররা আপনার প্লেয়ারদেরকে মার্ক করতে সমস্যায় পরে।
(Defensive Styles) Frontline Pressure : আপনি হাইপ্রেসিং পছন্দ করলে ফ্রন্টলাইন প্রেসার আপনার জন্য। অপোনেন্ট এর কাছে বল থাকলে আপনার প্লেয়ারেরা এগিয়ে এসে বল ছিনিয়ে নিতে চায় ফলে অপোনেন্ট প্রেসারে পরে বল লুজ করে অথবা ভুল পাস দেয়। যদিও অনেক ক্ষেত্রে ডিফেন্সে গ্যাপ সৃষ্টি হয়। অপ্রয়োজনীয় ডাবল প্রেসিং করবেন না।
(Containment Area) wide : আপনার ডিফেন্ডার রা সেন্টার এরিয়া ব্লক করে রাখবে এবং অপোনেন্টকে উইং দিয়ে এটাক করতে বাধ্য করবে। আপনি যদি স্ট্রং ফুলব্যাক ব্যবহার করেন তাহলে উইংগুলাও ব্লক করে রাখা সম্ভব।
(Pressing) Aggressive : অপনেন্ট এর কাছ থেকে বল রিকভার করার জন্য আপনার প্লেয়ারেরা পাগলের মত প্রেস করবে। বল রিকভার করতে পারলেই কুইক কাউন্টারে গোল দিয়ে আসবেন।
Defensive Tactics:
(Atacking Style) Counter Attack: ছোট-বড় যেকোনো ধরনের পাস খেলে দ্রুত এটাকে যেতে পারবেন। প্লেয়ার রা বল রিসিভ করার জন্য দাঁড়িয়ে না থেকে দৌড়ের উপর থাকবে। কুইকলি পাসিং করতে পারলে অপনেন্ট কিছু বুঝার আগেই বল জালে জড়াতে পারবেন।
(Build Up) Long Pass : লং পাস মানে হচ্ছে আপনার কোন প্লেয়ার বল পাওয়া মাত্রই বাকি প্লেয়ারেরা ছড়িয়ে পরবে কিছুটা। অর্থাৎ একটু দূরে থেকে বল রিসিভ করার চেষ্টা করবে।এতে কাউন্টার ভাল হলেও পাসিং একুরেসি আর পজেশন কমে যায় অনেক।
(Attacking Areas) Wide: উপরে দেখুন।
(Positioning) Flexible: উপরে দেখুন।
(Defensive Styles) All-out Defence : অপনেন্ট এর কাছে বল যাওয়া মাত্রই আপনার প্লেয়ারেরা ডিফেন্স শক্ত করার চেষ্টায় নিচে নেমে দেয়াল তৈরি করার চেষ্টা করবে। এমনকি আপনার সিএফও নামতে পারে নিচে। একসাথে অনেক প্লেয়ার সামনে এগিয়ে প্রেস না করে একজন একজন করে প্রেস করবে তাই ডিফেন্স খালি হওয়ার চান্স কম। এই স্টাইলে আপনার ডিফেন্স যথেষ্ট শক্তিশালী হবে।
(Containment Area) Middle : আপনার ডিফেন্ডার রা অপোনেন্টকে সেন্টার এরিয়া দিয়ে এটাক করতে বাধ্য করবে। কিন্তু আপনার স্ট্রং ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা সেন্টার ব্যাকরা সেন্টার এরিয়াতে থাকায় সহজেই বল রিকভার করে কাউন্টার দিবে।
(Pressing) Aggressive : উপরে দেখুন।
প্লেয়ার সাজেশনঃ
গোলকিপারঃ
অফেন্সিভ ট্যাক্টিসঃ অফেন্সিভ গোলকিপার খেলিয়ে ভাল সার্ভিস পাবেন। যেমন নয়্যার,ক্যাসিয়াস,এলিসন,স্টেগান।
ডিফেন্সিভ ট্যাক্টিসঃ ২টাইপের জিকেই ভাল হবে। অলিভার কান এবং নয়্যার বেস্ট লেগেছে।
ডিফেন্ডারঃ
অফেন্সিভ ট্যাক্টিস এবং ডিফেন্সিভ ট্যাক্টিস একই ধরনের।
২জন সেন্টারব্যাকের মধ্যে কমপক্ষে একজন Build-up প্লেয়িং স্টাইলের সেন্টার ব্যাক রাখলে ডিফেন্স স্ট্রং পাবেন। ভ্যান ডাইক থাকলে খেলাবেন। না থাকলে ভারানে এর সাথে ক্যাম্পবেল,কুলিবালির মত এগ্রেসিভ সেন্টারব্যাক রাখবেন।২টা বিল্ড-আপ সিবি রাখলেও ক্ষতি নেই।তবে ২টা ডেস্ট্রয়ার রিস্কি।
আর রাইটব্যাকে পুয়োল,বেকেনবাওয়ার। লেফটব্যাকে মালদিনি বেটার হয়।আপনি কার্লোসকেও খেলাতে পারেন।
মিডফিল্ডারঃ
অফেন্সিভ ট্যাক্টিস এবং ডিফেন্সিভ ট্যাক্টিস সেইম।
DMF ভিয়েরা থাকলে বেস্ট হয়। না থাকলে রড্রি অথবা রাইকার্ড রাখতে পারেন। CMF এ আপনার পছন্দ মত যেকোন বক্স টু বক্স প্লেয়ার রাখবেন।ম্যানেজারের এটাকিং এরিয়া ওয়াইড হওয়ায় প্রায়ই আপনার Cmf রা উইংয়ের দিকে দৌড় দিবে এবং সুযোগ বুঝে ক্রস দিবেন।তাই রাইটে ব্যাকহাম এবং লেফটে নেদভেদ খেলানো ভাল।AMF এ Hole player হলে ভাল। তবে ক্রিয়েটিভ প্লেমেকারও খেলানো যাবে। আমি ১ম ৬০ মিনিট স্যার ক্রুইফকে খেলাই।৬০ মিনিটের পর ইনিয়েস্তা অথবা মেসিকে নামাই।আপনি আপনার পছন্দমত প্লেয়ার খেলাতে পারেন।স্ট্রাইকারঃ
অফেন্সিভ ট্যাক্টিসঃ১জন গোল পোচারের সাথে ১জন ফক্স রাখলে রাখতে পারেন। যেমনঃ রুমিনিগে/তোরেস/এম্বাপ্পে এর সাথে ভ্যান বাস্তেন/বাতিস্তুতা। আর ৬০ মিনিটের পর রোমারিও এবং হালান্ড অথবা ইঞ্জাগি নামাবেন।
ডিফেন্সিভ ট্যাক্টিসঃ ২জন স্পিডি গোল পোচার থাকলে বেস্ট হবে। তোরেস+রুমিনিগে হলে ভাল।এছাড়া একজন ফক্স+একজন গোল পোচারও রাখতে পারেন চাইলে অফেন্সিভ ট্যাক্টিসের মত।
গেমপ্লে টিপ্সঃ
অফেন্সিভ ট্যাক্টিসঃ এক্ষেত্রে যে আপনি বল নিজের কাছে রেখে এটাকে যাওয়ার চেষ্টা করবেন। লং পাস না দিয়ে ছোট ছোট পাস দিয়ে আগান। সুযোগ পেলে সাইড দিয়ে এটাক করেন। সাইড থেকে ক্রস করালে ভাল ফল পাবেন।মন চাইলেই নিচ থেকে স্ট্রাইকার কে থ্রু দিবেন না। ডিবক্সের কাছ থেকে থ্রু দিবেন। টার্গেট রাখবেন আপনার ফক্স কে দিয়ে বিল্ড আপ করানোর। আর গোল পোচার হবে মেইন স্কোরার।
ডিফেন্সিভ ট্যাক্টিসঃএক্ষেত্রে আপনি যেকোনো পজিশন থেকেই লম্বা পাস বাড়াতে পারবেন। দেখবেন সিএফ রা ঠিকঠাক রেস্পন্স করছে। ২জন গোল পোচার থাকলে বেশি সুবিধা পাবেন কারন তাদের রেস্পন্স রেট বেশি থাকে। আর চেষ্টা করবেন উইংয়ে বল পাঠাতে। সেখান থেকে আপনার সাইড ব্যাক অথবা মিডফিল্ডারদের দিয়ে পিনপয়েন্ট ক্রস করালে গোল হওয়ার চান্স খুব বেশি। তাই স্ট্রাইকারের জাম্প আর হেডিং ভাল হলে এডভান্টেজ পাবেন।
এই ছিল রিভিউ। ভুল-ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী। পরবর্তীতে নতুন কোন ম্যানেজার নিয়ে রিভিউ দিব। ধন্যবাদ
                            



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ