PES 2021 MANAGER REVIEW -Cristian Brocchi

 MANAGER REVIEW -PES 2021
-------------------------------------------
MANAGER: C. BROCCHI
SKILL: 720
             Cristian Brocchi


একদিন এক ভাই এই ম্যানেজারটির স্ক্রিনশট দিয়ে ভাল-মন্দ জানতে চাইল। আমার আইডিয়া ছিল না এই ম্যানেজারের ব্যাপারে, তাই সাইন করিয়েই খেলানো শুরু করে দেই। এ পর্যন্ত ৫০+ অনলাইন/ম্যাচডে খেলে একটা কথাই বলতে পারি ফ্রেন্ডলি,অনলাইন এবং ম্যাচডে এর জন্য পারফেক্ট একজন ম্যানেজার ইনি। তাই রিভিউ না দিয়ে পারলাম না।
রিভিউতে থাকছে-
১.ট্যাক্টিস
২.প্লেয়ার সাজেশন
৩.পার্সোনাল এক্সপেরিয়েন্স
৪.স্ট্রাটেজি & গেমপ্লে (ভিডিও সংযুক্তি)
১.ট্যাক্টিসঃ
(Atacking Style) Possession: ছোট ছোট পাসের মাধ্যমে বিল্ডাপ করে এটাকে যেতে হয় এক্ষেত্রে আপনার প্লেয়ারদের বল কন্ট্রোল ভাল থাকা লাগবে আর পাস এন্ড মুভ পারফেক্টলি ইউজ করতে হবে।
(Build Up) Short Pass : শর্ট পাস। অর্থাৎ আপনি নিজের কন্ট্রলে বল রেখে ছোট ছোট পাস দিয়ে বিল্ডাপ করতে পারবেন। প্লেয়াররা তূলনামূলক কাছাকাছি অবস্থান করে তাই পাসিং একুরেসি এবং পজেশন বেশি হয়।
(Attacking Areas) Wide: আপনার প্লেয়ারেরা সেন্টার দিয়ে এটাকে কম যাবে। ২সাইডে প্লেয়ারদের রেস্পন্স বেশি পাওয়া যাবে। মিডফিল্ডাররা বক্স বরাবর না গিয়ে উইং বরাবর রান নিবে।এই ম্যানেজার এর এটাই উইক পয়েন্ট।
(Positioning) Flexible : আপনার কোনো প্লেয়ার নিজ পজিশন ছেড়ে চলে গেলে, অন্য কেউ তার পজিশন কাভার দেয় তাই গেমপ্লে তে একটা ভার্সেটায়লিটি আসে। এছাড়া অপোনেন্ট এর প্লেয়াররা আপনার প্লেয়ারদেরকে মার্ক করতে সমস্যায় পরে।
(Defensive Styles) All-out Defence : অপনেন্ট এর কাছে বল যাওয়া মাত্রই আপনার প্লেয়ারেরা ডিফেন্স শক্ত করার চেষ্টায় নিচে নেমে দেয়াল তৈরি করার চেষ্টা করবে। এমনকি আপনার সিএফও নামতে পারে নিচে। একসাথে অনেক প্লেয়ার সামনে এগিয়ে প্রেস না করে একজন একজন করে প্রেস করবে তাই ডিফেন্স খালি হওয়ার চান্স কম। এই স্টাইলে আপনার ডিফেন্স যথেষ্ট শক্তিশালী হবে।
(Containment Area) Middle : আপনার ডিফেন্ডার রা আপনার ডিফেন্স লাইনের ২সাইডে দেয়াল তৈরী করে রাখবে এবং অপোনেন্টকে সেন্টার এরিয়া দিয়ে এটাক করতে বাধ্য করবে। কিন্তু আপনার স্ট্রং ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাকরা সেন্টার এরিয়াতে থাকায় সহজেই বল রিকভার করে কাউন্টার দিবে।
(Pressing) Aggressive : অপনেন্ট এর কাছ থেকে বল রিকভার করার জন্য আপনার প্লেয়ারেরা পাগলের মত প্রেস করবে। বল রিকভার করতে পারলেই কুইক কাউন্টারে গোল দিয়ে আসবেন।
২.প্লেয়ার সাজেশনঃ
গোলকিপারঃ অফেন্সিভ অথবা ডিফেন্সিভ যেকোনো স্টাইলের জিকে খেলিয়েই ভাল সার্ভিস পাবেন। যেমন কা'ন, নয়ার,ক্যাসিয়াস, চেক।
ডিফেন্ডারঃ২জন সেন্টারব্যাকের মধ্যে কমপক্ষে একজন Build-up প্লেয়িং স্টাইলের সেন্টারব্যাক রাখা বাধ্যতামূলক। ২জনই বিল্ডাপ হলে ডিফেন্স বেশি স্ট্রং পাবেন। ভ্যান ডাইক+ভারানে বেস্ট অপশন। এছাড়া একজন বিল্ডাপ এর সাথে ক্যাম্পবেল,পুয়োলদের মত এগ্রেসিভ সেন্টারব্যাকও রাখতে পারেন।
রাইটব্যাকে বেকেনবাওয়ার, বিসাকার মত ডিফেন্সিভ প্লেয়ার রাখবেন আর লেফটে মালদিনি বেস্ট।
মিডফিল্ডারঃ DMF ভিয়েরা, রড্রি অথবা রাইকার্ড রাখতে পারেন। CMF এ আপনার পছন্দ মত যেকোন বক্স টু বক্স প্লেয়ার রাখবেন।একজন ডেস্ট্রয়ার CMF হলেও চলবে। আমি বেকহাম,ম্যাথিউজ খেলাই। AMF এ Hole player খেলাবেন। যেমন ক্রুইফ,ব্রুনো ফার্নান্দেজ,ইনিয়েস্তা।
স্ট্রাইকারঃ ২জন স্পিডি গোল পোচার থাকলে বেস্ট হবে। তোরেস+রুমিনিগে হলে ভাল।এছাড়া ফিচার্ড এম্বাপ্পে, আইকনিক ওয়েন,ফোরলানও খুব ভাল হবে। আপনি চাইলে একজন স্পিডি ফক্স রাখতে পারেন যেমন রোমারিও। সাবে কমপক্ষে ১জন সুপার-সাব স্ট্রাইকার রাখতে ভুলবেন না।
৩.পার্সোনাল এক্সপেরিয়েন্সঃ
উনাকে একজন ব্যালেন্সড ম্যানেজার বলা যায়। অনলাইন/ম্যাচডেতে আমাদের সাথে কম বেশি বিমানবাহিনীর খেলা পরেই। এই ম্যানেজার নিয়ে খেললে সেসব ফ্লাই পার্টিরা সুবিধা করতে পারেনা। মিডিয়াম ডিফেন্স লাইন আর কম্প্যাক্টনেস মিলে যথেষ্ট ভাল ডিফেন্স হয়।এছাড়া গ্রাউন্ডেও ভাল ডিফেন্স করা যাবে যদি উপরের সাজেশন অনুযায়ী ডিফেন্স লাইন সেট করেন।
আর এটাকের দিক দিয়েও বেশ ভাল। পজেশন স্টাইল হলেও ভাল কাউন্টার দেওয়া যায়। এটাকিং এরিয়া ওয়াইড অনেকের সমস্যা হতে পারে।তবে কয়েকম্যাচ খেললে অভ্যস্ত হয়ে যাবেন আশা করি।আমার কাছে সেন্টারই মনে হয়। উনার আরেকটা সুবিধা আছে, আপনি ২সাইডে ২জন বক্স টু বক্স মিডফিল্ডার খেলালে তাদেরকে দিয়েই ডিরেক্ট থ্রু পাসে এসিস্ট/ কো-এসিস্ট করাতে পারবেন(গেমপ্লে ভিডিও এর ২য় গোলটি দেখুন)। আর ভাল পাস এন্ড মুভ পারলে আপনার মনেই হবেনা উনার প্লেয়িং স্টাইল পজেশন গেম। তাই আমার সাজেশন থাকবে অনলাইন,ফ্রেন্ডলি অথবা ম্যাচডেতে ডিফেন্স ঠিক রেখে এটাক করতে চাইলে উনাকে খেলান। অবশ্যই ফ্যামিলিয়ারিটি ১২০% করে ১০+ অনলাইন ম্যাচ খেলে তারপর ডিসিশন নিবেন উনাকে নিয়ে কন্টিনিউ করবেন কিনা, তার আগে নয়।
আশা করি আমার মত আপনাদেরকেও ম্যানেজারটি যথেষ্ট ভাল সার্ভিস দিবে। তাই উনাকে ট্রাই করার সাজেশন রইল। ধন্যবাদ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ