বাড়ির নির্মাণে এস্টিমেট এবং কাষ্টিং এর কিছু গুরুত্বপুর্ণ তথ্য (১)।

 ১। এক ঘমিটার সিমেন্ট =30 ব্যাগ সিমেন্ট (Practical purpose)

২। ব্রিক বা ইটের কাজে ড্রাই মটারের পরিমাণ ৩৫% ।
৩। ১ ঘনমিটার ইটের করার জন্য (২৫.৪x১২.৭x৭.৬) সেন্টিমিটার সাইজের ৪১০ টি প্রথম শ্রেণীর ইটের প্রযোজন হয়।

হিসাব।
 ১ ঘনমিটার ভাগ দিতে হবে / ইটের সাইজ (২৫.৪x১২.৭x৭.৬)
 = ৪০৭.৯ একে ৪১০টি ইট দরকার হয়।

৪। ১ বর্গ মিটার One brick flat soling এর জন্য ৩১ টি ইটের দরকার।

হিসাব।
১ বর্গমিটার/ ইটের সাইজ ( ০.২৫৪ x ০.১২৭)
= ৩১ টি ইট দরকার

৫। ১ বর্গমিটার One layer Herring bone Bond soling এর জন্য ৫২ টি ইটের প্রয়োজন।

হিসাব।
১ বর্গমিটার/ ইটের সাইজ ( ০.২৫৪ x ০.০৭৬)
= ৫১.৮ বা ৫২ টি ইট দরকার।

৬। ১ ঘনমিটার খুব ছোট সাইজ খোয়ার জন্য (যাহা R.C.C & D.P.C তে ব্যবহৃত হবে) (২৪.২০ x ১১.৪০ x ৭ ) সে.মি. সাইজের ৩১৮ টি ইটের প্রয়োজন । তবে রাইন্ড ফিগারে ৩২০ টি ইট ধরা হয়। বড় সাইজ হলে ( যাহা C.C অথবা Road Construction এ ব্যবহৃত হয়) ৩০০ টি ইটের প্রয়োজন।

৭। ৯.৩ বর্গমিটার Neat cement finishing এর জন্য প্রয়োজন অর্ধেক ব্যাগ বা ২৫ কেজি সিমেন্ট। অতএব ১ বর্গমিটার N.C.F এর জন্য ২.৭ কেজি সিমেন্টের প্রয়োজন।

৮। ১০ ঘনমিটার সিমেন্ট কনক্রিটের অনুপাত ১ঃ৩ঃ৬ নিম্নোক্ত Material এস্টিমেট এবং কাষ্টিং  এর হিসাব।
সুত্রঃ ড্রাই ভলিয়ম বা অনুপাতের যোগফল =১০ x ১.৫৪ = ১৫.৪ ঘনমিটার।

হিসাব।
(ক)  সিমেন্ট= (১৫.৪ x ১ x ৩০) / ১০ = ৪৬.২ ব্যাগ বা রাউন্ড ফিগার ৪৭ ব্যাগ।
(খ) বালি= (১৫.৪ x ৩)/১০= ৪.৬২ ঘনমিটার বা cft বা রাউন্ড ফিগার ৫ সেফটি (cft)।
(গ) খোয়া=  (১৫.৪ x ৬)/১০= ৯.২৪ ঘনমিটার বা রাউন্ড ফিগার ১০ সিএফটি (cft) . ইটের সংখ্যা ২৭৭২ টি।

এস্টেমেটিং এবং কষ্টিং, কনস্ট্রাকশন,
বাড়ি নির্মাণে এস্টিমেট এবং কাষ্টিং এর কিছু গুরুত্বপুর্ণ তথ্য (১)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ