সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ

 সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ পর্ব -১।

 
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ পর্ব -১।

১। সিমেন্টে জিপসাম কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ সিমেন্টের সেটিং টাইম বিলম্বিত করার জন্য জিপসাম ব্যবহার করা হয়।

২। কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য যে কিউব ব্যবহার করা হয় তার সাইজ কত?

উত্তরঃ ১৫ সেমি. * ১৫ সেমি. * ১৫ সেমি ।

৩। ০.৪৫ ওয়াটার সিমেন্ট রেশিওতে প্রতি ব্যাগ সিমেন্টে কত লিটার পানি লাগে?


উত্তরঃ ২২.৫ লিটার।

৪। লেইটেন্স কি?

উত্তরঃ কংক্রিটে পানির পরিমান বেশি হলে বাধুনীগুন সম্পন্ন পদার্থ কংক্রিটের উপরিভাগে জমিয়া এক প্রকার সাদা স্তরের সৃষ্টি করে, তাকে লেইটেন্স বলে।

৫। স্লাম্প টেস্ট করা হয় কিসের সাহায্যে?


উত্তরঃ স্লাম্প কোণের সাহায্যে।

৬। স্লাম্প কোণের উপরের ও নিচের ব্যাস কত?

উত্তরঃ উপরের ব্যাস ১০ সেমি. ও নিচের ব্যাস ২০ সেমি ।

৭। স্লাম্প কোণের উচ্চতা কত?


উত্তরঃ ৩০ সেমি ।

৮। কংক্রিটে ৫% ভয়েড থাকলে তার শক্তি কত % হ্রাস পায়?

উত্তরঃ ৩০% ।

৯। কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য ব্যবহ্রত সিলিন্ডারের উচ্চতা ব্যাসের কত গুন?


উত্তরঃ দ্বিগুন ।

১০। কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য সিলিন্ডারের মাপ কত?


উত্তরঃ ব্যাস ১৫ সেমি. ও উচ্চতা ৩০ সেমি ।
১১। লিন্টেলের পুরুত্ব কত।

উত্তরঃ ১৫ সেমি ।

১২। পেরাপেট ওয়ালের উচ্চতা কত?

উত্তরঃ এক মিটার।

১৩। ডিপিসি এর পুরুত্ব কত?

উত্তরঃ ২.৫ সেমি।

১৪। সিলিং এ প্লাস্টারের পুরুত্ব কত?

উত্তরঃ ৬ মিমি। 

১৫। এক ব্যাগ সিমেন্ট সমান কত ঘনমিটার?

উত্তরঃ ০.০৩৩ ঘনমিটার (১.২৫ ঘনফুট) ।

১৬। এক ব্যাগ সিমেন্ট কতটুকু জায়গা দখল করে?

উত্তরঃ ০.৩ বর্গমিটার।

১৭। জলছাদের পুরুত্ব কত সেমি?

উত্তরঃ৭.৫ সেমি।

১৮। চৌকাঠের সাইজ কত?

উত্তরঃ ১০X৮ সেমি ।

১৯। এম.এস রডের ওজন বের করার সূত্র কি?


উত্তরঃ D2/162.2 ( D= রডের ব্যাস) ।

২০। এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?


উত্তরঃ ৭৮৫০ কেজি অথবা ৭৮.৫০ কুইন্টাল।

২১। দালানের কয়টি অংশ ও কি কি?

উওরঃ ২ টি অংশ। সাব স্ট্রাকচার ও সুপার স্ট্রাকচার।

২২। সাব স্ট্রাকচার ও সুপার স্ট্রাকচারের অংশ সমূহ কি কি?

উওরঃ নিচে কমেন্ট করেন উওর দিন ।

২৩। প্লিন্থের উচ্চতা কত রাখা উচিত?

উওরঃ ৪৫ সেমি – ৬০ সেমি ।

২৪। জানালা কত উচ্চতায় হওয়া উচিত?

উওরঃ ৭০ সেমি. -৮০ সেমি ।

২৫। লিন্টেলের বিয়ারিং এবং গভীরতা কত? 

উওরঃ বিয়ারিং ১০ সেমি. ও গভীরতা ১৫ সেমি ।

২৬। সানসেড ও কার্নিশের মাপ কত?

উওরঃ সানসেড ৩০ সেমি. -৪৫ সেমি., ও কার্নিশ ৪৫ সেমি. - ৬০ সেমি ।

২৭। জলছাদ  এর পুরুত্ব কত?

উওরঃ পুরুত্ব ৭.৫ সেমি ।

২৮। প্যারাপেট ওয়াল কি? এটি কোথায় নির্মান করা হয়?

উওরঃ ছাদের চারদিকে উচু করে যে ওয়াল তৈরি করা হয় ।

২৯। প্যারাপেট ওয়াল কত উচ্চতায় নির্মাণ করা হয়?

উওরঃ ৭৫ সেমি. – ৯০ সেমি ।

৩০। কোপিং কি? কোথায় নির্মাণ করা হয়?

উওরঃ প্যারাপেট ওয়ালের উপরে ।

৩১। একটি ফ্লাইটে সর্বনিম্ন ও সর্বোচ্চ ধাপের সংখ্যা কত?

উওরঃ সর্বনিম্ন ৩ টি এবং সর্বোচ্চ ১৫ টি ।

৩২। ট্রেড ও রাইজারের মাপ কত?


উওরঃ ট্রেড ২২.৫ সেমি. – ৩০ সেমি. এবং রাইজার ১২-১৯ সেমি।

৩৩। নোজিং কি এবং এর মাপ কত?

 
উওরঃ ১ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চি ।

৩৪। সফিট কাকে বলে? 


উওরঃ সিড়ির স্লাবকে সফিট বলে ।

৩৫। হেডরুম কাকে বলে এবং এর উচ্চতা কত? 

উওরঃ ২.১০ মিটার ।

৩৬। সিড়ির ঢাল কত ডিগ্রির মধ্যে হওয়া উচিত?


উওরঃ ২৫° -৪০° এর মধ্যে ।

৩৭। সিড়ির প্রস্থ বাসভবন ও গনভবনের জন্য কত হওয়া উচিত?


উওরঃ ৯০ সেমি. ও ১.৫ মিটার ।

৩৮। ভিত্তির গভীরতা নির্ণয়ে র্যা ঙ্কিন এর সূত্রটি লেখ।


উওরঃ ১ ডিপিসি (DPC) এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।

৩৯। এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল ।

৪০। এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার ।

৪১। এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি ।

৪২। আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।

৪৩। ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।


৪৪। আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/১৬২.২ কেজি।


৪৫। এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।


৪৬। আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার।


৪৭। নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।


৪৮। কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D ।


৪৯। জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২ ।


৫০।  সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।


৫১। সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।


৫২। কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি।


৫৩। ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।


৫৪। ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০ ) মিটার এবং প্রস্থ ০.৮০ মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি।


৫৫। এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি।


৫৬। একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ।


৫৭। একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি।


৫৮।  একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

৫৯। ফুটিং:৫০ মি মি ।

৬০। র্যা ফট ফাউন্ডেশন.(টপ):৫০ মি মি ।

৬১। র্যা ফট ফাউন্ডেশন.(বটম/সাইড):৭৫ মি মি।

৬২। স্ট্রাপ বিম:৫০ মি মি।

৬৩।গ্রেড স্লাব:২০ মি মি।

৬৫। কলাম:৪০ মি মি ।

৬৬। শিয়ার ওয়াল:২৫ মি মি।

৬৭। বিম:২৫ মি মি ।

৬৮। স্লাব:১৫ মি মি।

৬৯। ফ্লাট স্লাব:২০ মি মি ।

৭০। স্টেয়ার কেস:১৫ মি মি ।

৭১। রিটেইনিং ওয়াল:২০/২৫ মি মি অন আর্থ ওয়াটার রিটেইনিং স্ট্রাকচার:২০/৩০ মি মি।

৭২। কাস্ট ইন সিটু পাইল :৪৫০/৫০০ ডায়া মি,৫০ মি মি,৬০০ মি মি ডায়ামিটরি।

৭৩। একটা বিল্ডিং এ লে আউট দেওয়া আছে আপনী কি কি চেক করবেন ?

উত্তর: লে আউট চেক করতে গেলে প্রথমে যে লে আউট দিয়েছে তার সাথে কথা বলতে হবে সে কোন জায়গা থেকে শুরু করেছে, তারপর গ্রীড লাইন মাপ দেখে ডায়াগোনাল মাপ পরীক্ষা করতে হবে তারপর সেট ব্যাক চেক করতে হবে সব কিছু ঠিক থাকলে পাইল থাকলে পাইল পয়েন্ট চেক করতে হবে।

৭৪। বলুন তো বর্তমানে কোন কোন ফাউন্ডডেশন বেশী ব্যবহার হয় ?

উত্তর: বর্তমানে শ্যালো ফাউন্ডডেশন ও ড্রীপ ফাউন্ডডেশন বেশী ব্যবহার হয়।

৭৫।২০" পাইলে কাটার কত থাকে ?

উত্তর: ১৯" মিনিমাম ।

৭৬। পাইল করার সকল যন্ত্রপাতির নাম কি ?

উত্তর: রিং বা তেপায়া, চিজেল বা কাটার, ফানেল, হপার বা বাকেট, ড্রিলিং রড, ট্রিমী পাইপ, মিক্সার মেশিন, ওয়েল্ডিং মেশিন, উন্স মেশিন, পানির পাম্প ইত্যাদি ।

৭৭। খাচায় কি চেক করতে হয়?

উত্তর: খাচায় দেখার বিষয় ডিজাইন অনুযায়ী ডায়া,রিং,স্পেসিং,জয়েন্ট, ল্যাপিং,উচ্চতা, ওয়েল্ডিং ইত্যাদি।

৭৮। আচ্ছা আমরা পাইল কেন করি ?

উত্তর: সয়েল টেস্ট অনুযায়ী মাটির ভারবহন ক্ষমতার চেয়ে ভবনের আগত লোড বেশি হলে ড্রীপ ফাউন্ডেশন করে মাটির শক্ত স্তরে লোড টান্সফেরেন্ট করার জন্য পাইল করি।

৭৯। সয়েল টেস্ট রিপোট দেখছেন ?

উত্তর: জি স্যার দেখেছি ।

৮০। কি কি থাকে রিপোটে ?

উত্তর: মাটির ধরন, পানির লেভেল এসপিডি বলা থাকে।

৮১। এসপিডি কি ?

উত্তর: SPT=Standard penetration test.

৮২। পাইলে ওয়াস কেন দেওয়া হয় ?

উত্তর: বোরিং এর ভিতরের কাদা মাটি পরিষ্কার করার জন্য ।

৮৩। কত সময় দেওয়া হয় ?

উত্তর: ৩০ মিনিট বলা হয় কিন্তু পানি পরিষ্কার না আসা পর্যন্ত করলে ভাল ।

৮৪। পাইলের মসলায় স্লাম বেশী কেন দেওয়া হয় ?

উত্তর: মসলা যেন কোন পানি না টানে কারন বোরিং এর পানি ময়লা থাকে।

৮৫। পাইল শেষে কতদিন পরে পাইল ভাঙ্গা যায় ?

উত্তর: ২৮ দিন ।

৮৬। কেন ভাঙ্গতে হয় বলতে পারবেন বলেন ?

উত্তর: ঢালায়ের সময় পাইলের নীচের কাদা নরম মাটি পাইল ঢালায় শেষে মাথায় এসে জমা হয় ফলে পাইলের মাথার কংক্রিট দুবল হয় সেই জন্য ভাঙ্গা হয় তাছাড়া পাইলের মাথার রড গুলো বাকিয়ে ফাউন্ডেশনের সাথে জয়েন্ট দেওয়ার জন্য. আমরা সাধারন্ত পাইল ক্যাপের বটম পযর্ন্ত বলি কিন্তু শক্ত ঢালায় ও রড না পাওয়া পযর্ন্ত ভাঙ্গতে হয়।

৮৭। পাইলের কাভারিং কত ?

উত্তর: ৩" ।

৮৮। ফুটিং পাইল ক্যাপ ঢালায়ের আগে আপনার দেখার কি কি আছে ?

উত্তর: ফুটিং ও পাইল ক্যাপ ঢালায়ের আগে করনিয় বিষয় সাটারিং চেক করা ছিদ্র আছে কিনা, ফুটিং সাথে পাইল রড বাইন্ডিং, ফুটিং এ রড স্পেসিং, ডিজাইন অনুযায়ী রডে ডায়া, জয়েন্ট গুলো চেক করা,পাইল ক্যাপের উপর দূবল কংক্রিট সড়ানো হয়েছে কিনা ইত্যাদি ।

সব থেকে গুরুত্ব পুনো হল কলামের সেন্টার আর পাইল ক্যাপের সিজি মেলানো ।

৮৯। কলাম বীম ছাদে কাভারিং কত ?

উত্তর: কলাম ১.৫", বীম ১.৫", ছাদে ৩/৪" ।

৯০। সট ও লং রোড কোন আগে দিতে হয় ?

উত্তর: ফুটি এ লং রড আগে আর সট রড পরে বসবে, স্লাবে সট রড আগে লং রড পরে বসায়।

৯২। কলাম, বীম, ছাদ ঢালায়ের আগে কি করতে চেক করবেন ?

উত্তর: সাটারিং, লেভেলিং সাটারিং বাশ বেসিং কভারিং,ডায়া,স্পেসিং, কোন ছিদ্র আছে কিনা। এক্সটা রড,ল্যাপিং,জয়েন্ট,ব্যবহৃত মালামালে গূণাগুণ ডিজাইন অনুযায়ী ঠিক আছে কি না দেখতে হবে ।

৯৩। বলেন তো বিল্ডিং এর ফিনিশিং কখন থেকে শুরু হয় বা ফিনিশিং প্রজেক্ট কাকে বলে ?

উত্তরঃ বিল্ডিং এর গাথুনী শুরু হলে আমরা ফিনিশিং প্রজেক্ট বলে থাকি।

৯৪। আউট সাইড গাথুনীতে সুতা কোন দিকে দিতে হয় ও কেন দিতে হয়?

উত্তরঃ আউট সাইডে গাথুনীতে সুতা বাহিরে দিতে হয় । কারন বাহিরের দিকে সলে থাকে তাহলে বাহির থেকে দেখতে ভাল লাগে।

৯৫। নতুন ওয়াল প্লাষ্টার করার আগে কি চেক করতে হয়?

উত্তরঃ নতুন দেয়ালে প্লাষ্টার করার আগে দেখবো ইলেকট্রিক পাইপ আর এম কে বক্স লাগানো হয়েছে কিনা, দেয়াল পৃষ্টে কোন আলগা ময়লা ধুলা আছে কিনা, ওয়াল টি পানি দারা ভিজানো হয়েছে কিনা, পর্যাপ্ত সিমেন্ট বালু ও আনুষক্গিক যন্ত্রপাতি রেডি আছৈ কিনা ইত্যাদি ।

৯৬। প্লাষ্টারে কি কি আপনার দেখার আছে?

উত্তরঃ প্লাষ্টার করার সময় দেখবো গজ ও সল ধরে যে প্লাষ্টার পুরুত্বে সব স্থানে হইছে কিনা উচু নিচু হইছে কি না, লাইট জ্বালিয়ে দেখলে অনেক ভাল বুঝা যায় পর্যাপ্ত কিউরিং হচ্ছে কিনা ।

৯৭। টাইলসের স্ট্যান্ডাড সাইজ কত কত বলেন তো? ফ্লোর ও ওয়ালে ?

উত্তরঃ স্ট্যান্ডাড সাইজ গুলি হলঃ ওয়ালের জন্য সাইজ (৮"x১২") (১০"x১৩") (১০"x১৬") (১২"x১৮") (১২"x২০") (১২"x২৪") ইত্যাদি ।

ফ্লোরের জন্য সাইজ (১২"x১২") (১৬"x১৬") (২০"x২০") (২৪"x২৪") (৩২"x৩২") (২৪"x৪৮") ইত্যাদি ।


৯৮। একটা নতুন বিল্ডিং এ আপনাকে একটা ফ্লাটে টাইলস লাগানোর জন্য বলা হলে আপনার করোনীয় কি?

উত্তরঃ প্রথমে কন্ট্রাকটর ঠিক হয়েছে কিনা, টাইলস সিলেকশন হয়েছে কিনা, টাইলস এর পরিমান বের করা, স্যানিটারী লাইন করা ও পেসার চেক করা হয়েছে কিনা, ইলেকট্রিক লাইনের কাজ হয়ে কিনা, ওয়াস্ট ওয়াটার লাইন, কোমড লাইন, বাথ রুমের জানালার গ্রীল লাগানো সকন চৌকাঠ লাগানো হয়েছে কিনা, চিপিং ওয়াসিং ইত্যাদি।

৯৯। রং করার নিয়ম বলতে পারবেন কি ?

উত্তরঃ রং এর সারফেসে প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘোষা, ৪০নং পাথর দিয়ে ঘোষা, ওয়াটার সিলার প্রয়োগ করা, দুই কোট পুটি টানা আবার ঘোষা তারপর তিন ধাপে তিন কোট রং প্রয়োগ করা

১০০। স্যানিটারী কাজ করছেন বা দেখছেন কি ? বলেন তো কোমড ও প্যানের হোল ওয়াল থেকে কত দুরে করা হয়।

উত্তরঃ ১০"~ ১৪" সেন্টার ।

১০১। বেসিন কত উচ্চতায় লাগানো হয়?

উত্তরঃ ৩৩" স্ট্যান্ডাড ।

১০২। বিব কর্ক ও এংগ্যাল স্টপ কর্ক ফ্লোর থেকে কত উপরে লাগানো হয়?

উত্তরঃ ১২" ।

১০৩। একটা ১০ তলা ভবনে কি কি পাইপ লাগে ডায়া অনুযায়ী ?

উত্তরঃ ১২" ৮" ৬" ৪" ২'' ১.৫" ১.২৫" ১" ৩/৪" ১/২" ।

১০৪। স্যানিটারী ফিটিং এর নাম বলেন । আর জিআাই ফিটিং ?

উত্তরঃ প্লেইন বেন্ড, বেক ডোর বেন্ড, সাইড ডোর বেন্ড, টি, বেক ডোর টি, সাইড ডোর টি, লং ট্রাব, অবসেট, জি আই ফিটিংস, এলবো, টি, সকেট,গেট বাল্ব, ইউনিয়ন, নিপেল, বন প্লাগ, ছি পি বুস, বল বাল্ব, ইত্যাদি।

১০৫। সুইচ বোড কত উচ্চতায় লাগানো হয় ?

উত্তরঃ ৪৬" স্ট্যান্ডাড ।

১০৬। পাওয়ার পয়েন্ট, লাইট পয়েন্ট কত উচ্চতায় লাগান আপনারা ?

উত্তরঃ পাওয়ার পয়েন্ট ফ্লোর থেকে ১০"~১২" লাইট পয়েন্ট সিলিং থেকে ১৫" নীচে ।

১০৭। এসডিবি থেকে এমডিবি তে কত আরএম কেবল দেওয়া হয়?

উত্তরঃ ১০ আর এম স্যার ছোট ফ্লাট হলে ৬ আরএম ও দেওয়া যায় ।

১০৮। Specification কি?

উওরঃ কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে specification বলে।


১০৯।সিডিউল কি?

উ:যে নির্দেশিকায় specification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।


১১০। project launch করতে হলে কি কি দরকার হয়?


উওরঃ ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।

১১১। Method of procurement কত প্রকার ও কি কি?


উওরঃ ৬ প্রকার, যেমনঃ 
✓Open tendering method ( OTM)

✓Restricted tendering method (RTM)

✓Request for quotation method(RFQM)

✓Direct procurement method(DPM)

✓Two stage tendering method (TSTM)

✓Internal tendering method(ITM)

১১২। লে আউট কি?

উওরঃ ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।

১১৩। গ্রিড লাইন কাকে বলে?


উওরঃকাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।

১১৪। সেন্টার লাইন কাকে বলে?


উওরঃ যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।

১১৫। একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?


উওরঃ কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।

১১৬। layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?


উওরঃ প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।

১১৭। পাইল লে আইট কিভাবে করতে হয়?


উওরঃ বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।

১১৮। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
 

উওরঃ ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।

১১৯। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?

উ: ত্রিমি পাইপ।

১২০। ত্রিমি পাইপের ডায়া কত?

উওরঃ ৬" থেকে ৭" ।

১২১। কত সময় বোরিং ওয়াস করতে হবে?

উওরঃ কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।

১২২। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখা যাবে?

উওরঃ প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।

১২৩। এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?

উওরঃ পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।

১২৪। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?

উওরঃ কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।

১২৫। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?

উওরঃ একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়।

১২৬। একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?

উওরঃ ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।

১২৭। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?

উওরঃ একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।

১২৮। ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?

উওরঃ যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।

১২৯। শোরিং কি?

উওরঃ রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, একে শোরিং বলে।

১৩০। ফেরু - সিমেন্ট কি?

উওরঃ Expended metal বা coil rod দিয়ে খাচা তৈরি করে এর উপর সিমেন্ট ও সিলেট স্যান্ড দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট বলে। ইহা সাধারণত ১" -২" পর্যন্ত ওয়াল থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।

১৩১। ব্লিডিং কি ও লেটেন্স কি?

উওরঃ কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম ও হেয়ার crack দেখা দিতে পারে। আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।

১৩২। slump cone ও cylinder এর সাইজ কত?

উওরঃ স্লাম্প কোন এর উপরের মাথা ৪", নিচের মাথা ৮" এবং উচ্চতা ।

১২" আর সিলিন্ডারের সাইজ ৪" ডায়া, ৮" লম্বা।

১৩৩। সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল?

উওরঃ
✓ compression strength.
✓Bonding strength.
✓initial setting time.
✓Final setting time.
✓Finesse test. 
ইত্যাদি।

১৩৪। একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?

উওরঃ একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না।

১৩৫। সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে?

উওরঃ ২৫ মিমি ডায়া রড।

১৩৬। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়?

উওরঃ বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়। আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়।

১৩৭। কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে?
উওরঃ হ্যাঁ আছে। ১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩ অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।
  
১৩৮। এক গ্যালন পানির ওজন কত?

উওরঃ ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।


১৩৯।এক পাউন্ড সমান কত কেজি?


উওরঃ ০.৪৫ কেজি।

১৪০।১ ঘনমিটার কত ঘনফুট?

উওরঃ ৩৫.২৮ ঘনফুট।

১৪১। গাছ কাটার সময় কখন?


উওরঃ শীতকালে।

১৪২। সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?


উওরঃ সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।

১৪৩। জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?


উওরঃ জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন।

১৪৪। পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?


উওরঃ হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়।

১৪৫। UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?


উওরঃ UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না।
PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।


১৪৬। হার্ড বোর্ড কি?

উওরঃ এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।

১৪৭। বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?

উওরঃ 39",36", 33",30" অর্থাৎ 3" interval এ শাটার গুলো পাওয়া যায়।

১৪৮। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উওরঃ ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
১৪৯। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?

উওরঃ ট্রিমি পাইপ ।
১৫০। ট্রিমি পাইপের ডায়া কত?

উওরঃ ৬" থেকে ৭" ।
১৫১। কত সময় বোরিং ওয়াস করতে হবে?

উওরঃ কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।
১৫২। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমান রাখা যাবে?

উওরঃ প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।

১৫৩। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উওরঃ একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ১০' হতে হবে ।
১৫৪। একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?

উওরঃ ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।

১৫৫। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?

উওরঃ একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।
১৫৬। এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?
উওরঃ পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।

১৫৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?

উওরঃ কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।

১৫৮। জলছাদ কি? 
উত্তরঃ জলছাদ হলো এক প্রকার ছাদ । টপ ছাদের উপর অতিরিক্ত একটা ছাদ ঢালায় দেওয়া হয় তাকে জলছাদ বলে।

জলছাদ সম্পর্কে ৫টি তথ্য শিখবো।

১৫৯। জলছাদ কেন দওয়া হয়? 
উত্তরঃ এটির প্রধান কাজ হলো টপ ছাদকে ঠান্ডা রাখা, আর স্লোপের মাধ্যমে বৃষ্টির পানি নিস্কাশন করা, আরও টপ ছাদ দিয়ে পানি ছোক করলে তা প্রতিরোধ করার জন্য ইত্যাদি।

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ।
 
১৬০। জলছাদের উপকরন গুলি কি কি?
উত্তরঃ ইহার প্রধান উপকরন হল চুন সুরকী খোয়া, তবে আরও কিছু জিনিস ব্যবহার হয় যেমন, তেতুল, চিটাগুড়, রসুন, খয়ের ইত্যাদি ।

১৬১। জলছাদ করার প্রক্রিয়া কি? 
উত্তরঃ প্রথমে চুন ফোটানো হয় তারপর চুন চালতে হয়। তারপর প্রথমে খোয়া ছাদে সমান ভাবে বিছানো হয়, তার উপর সুড়কী ও সমান ভাবে বিছানো হয়, এবং তার উপর চুন ও সমান ভাবে বিছানো হয়। তারপর ভাল ভাবে মিশাতে হবে শুকনা অবস্থায় তিনটি কাটা দিতে হয়।

এর পর পানি দিয়ে মিশান হয়, এই মাল প্রতিদিন তেতুল ও চিটাগুড় ও রসুন ভেজানো পানি দিয়ে কাটতে হয় বা মিশানো হয়, ৭ থেকে ৮ টা কাটা দিতে হয় যেন মালটা ভালভাবে পচে মাল রেডি হলে ছাদে বিছানো হয়।

এখানে ঢালায়ের আগে স্লোপ হল প্রথম দেখার বিষয়, ভাল করে স্লোপ মেনটেন করে ঢালায় শেষ করতে হবে।
ছাদ শেষ হলে হালট ঢালায় কয়েক দিন পরে দিতে হয়।

এর পর কয়েক দিন পর ছাদ একটু শক্ত হলে পিটানো শুরু করতে হয় ভাল ভাবে পিটানোর পর সিমেন্ট, চুন মিলায়ে তালের ব্রাস দিয়ে ফিনিশিং দেওয়া হয়।
১৬২। প্রতি ঘনফুট ছাদে কি পরিমান মালামাল লাগে?
উত্তরঃ ২৫০০ বর্গফুট ছাদ । জলছাদের পুরুত্ব = ৪" । অনুপাত ২:২:৭ ।
ঢালায়ের পরিমান = {২৫০০x(৪"÷১২)} = ৮৩৩.৩৩ ঘনফুট cft ।

এখন আমরা জানি।

১০০ ঘনফুট ঢালায়ে চুন লাগে ১২.৫০ মন ।
১০০ ঘনফুট ঢালায়ে চিটাগুড় লাগে ০.৭৫ টিন ।
১০০ ঘনফুট ঢালায়ে তেতুল লাগে ১.৫০ কেজি kg ।
১০০ ঘনফুট ঢালায়ে রসুন লাগে ০.৫০ কেজি kg ।
এই হিসাব গুলি বাস্তবে কাজের অভিজ্ঞতা থেকে নেওয়া ।
ভেজা মসলা = ৮৩৩.৩৩ ঘনফুট cft ।

শুকনা মসলা = ৮৩৩.৩৩x১.৫০ = ১২৫০.০০ ঘনফুট cft।
অনুপাত ২:২:৭ অনুপাতের যোগফল (২+২+৭)= ১১ ।

চুনের পরিমান = ১২৫০x২÷১১= ২২৭.২৭ ঘনফুট cft ।
সুরকীর পরিমান = ১২৫০x২÷১১= ২২৭.২৭ ঘনফুট cft ।
খোয়ার পরিমান = ১২৫০x৭÷১১ = ৭৯৫.৪৫ ঘনফুট cft
চিটাগুড়র পরিমান = {১২৫০÷(১০০x০.৭৫) } = ৯.৩৭৫ ~ ১০ টিন ।
তেতুলর পরিমান = {১২৫০÷(১০০x১.৫০)} =১৮.৭৫~১৯ কেজি kg ।
রসুনের পরিমান = {১২৫০÷(১০০x০.৫০)} = ৬.২৫ ~ ৭ কেজি kg ।

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সিঁড়ি সম্পর্কে  পর্ব -১৪।

১৬৩। সিঁড়ি কাকে বলে?
উওরঃ ভবনের এক তলা থেকে অন্য তলায় নিরাপদে ও অনায়সে যাতায়াতের জন্য কতগুলো ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকে সিঁড়ি বা স্টেয়ার বলে।
১৬৪। একটি উত্তম সিঁড়ির কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?
উওরঃ একটি উত্তম সিঁড়ির নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকা আবশ্যক ১। অবস্থান ২। সিঁড়ির প্রস্থ ৩। ফ্লাইটের দৈর্ঘ্য ৪।সিঁড়ির ঢাল ৫। হেড রুম ৬। নির্মাণ সামগ্রী ৭। ব্যালাস্ট্রেড ও হ্যান্ড রেইল ৮। স্টেপ আকার ৯। ল্যান্ডিং ।

১৬৫। ট্রেড এবং রাইজার সংখ্যা নির্ণয়ে পদ্ধতি গুলো কি?
উওরঃ ১ । রাইজারের সংখ্যা =প্রতি ফ্লাইটের উচ্চতা/রাইজারের উচ্চতা । ২। ট্রেডের সংখ্যা=প্রতি ফ্লাইটের রাইজারের সংখ্যা-১ ।

১৬৬। ১টি ফ্লাইটে সর্বোচ্চ ও সর্বনিম্ন কতটি ধাপ থাকা উচিত?
উওরঃ প্রতি ফ্লাইটে ধাপের সংখ্যা ১০ থেকে ১২ টি তবে সর্বোচ্চ ১৫ টি এবং সর্বনিম্ন ৩ টির কম হবে না।
১৬৭। সিঁড়ির অবস্থান কোথায় হওয়া উচিত?
উওরঃ আবাসিক দালানের ক্ষেত্রে সিঁড়ির অবস্থান কেন্দ্রস্থলে এবং পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে সিঁড়ির অবস্থান রাস্তার দিকে হওয়া উচিত।
১৬৮। সিঁড়ির বিভিন্ন অংশগুলোর নাম লিখ।
উওরঃ বিভিন্ন অংশের নাম গুলো হল । স্টেপ বা ধাপ, ট্রেড, রাইজার, ফ্লাইট, নোজিং, ল্যান্ডিং, সফিট, ঢাল, হ্যান্ড রেইল, হেড রুম, ইত্যাদি।
১৬৯। ট্রেড ও রাইজার কাকে বলে? সিঁড়ির ট্রেড ও রাইজার সাধারণত কত ধরা হয়?
উওরঃ সিঁড়ি বেয়ে ওঠানামা করার সময় সিঁড়ির যে সমতলে পা রেখে ওঠানামা করা হয় তাকে ট্রেড বলে।
ধাপের লম্ব অংশ এবং যা ট্রেড কে সাপোর্ট প্রদান করে তাকে রাইজার বলে। ট্রেড ১০" এবং রাইজার ৬"।
১৭০। ACI কোড অনুযায়ী ট্রেড ও রাইজারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত?
উওরঃ আবাসিক দালানের সিঁড়ির রাইজারের পরিমান ১৫ সে.মি থেকে ১৮ সে.মি এবং ট্রেডের পরিমান ২৩ সে.মি থেকে ২৭ সে.মি রাখা হয়। পাবলিক বিল্ডিং এ রাইজার ১৪ থেকে ১৫ সে.মি এবং ট্রেড ২৫ থেকে ৩০ সে.মি রাখা হয়।

১৭১। আবাসিক দালানের জন্য সিঁড়ির ফ্লাইটের প্রস্থ ও হেডরুম এর ন্যুনতম পরিমাপ কত হওয়া উচিত?
উওরঃ প্রস্থ ৯০ সে. মি বা ৩ ফুট এবং হেডরুম ২.১০ মি বা ৭ ফুট হওয়া উচিত।
১৭২। বিভিন্ন প্রকার সিঁড়ির নাম লিখ।
উওরঃ একমুখী সিঁড়ি, ডগ-লেগড সিঁড়ি , ওপেন নিউয়েল সিঁড়ি , জিওমেট্রিক্যাল সিঁড়ি , বৃত্তাকার সিঁড়ি , বাইফার কেটেড সিঁড়ি ।
১৭৩। র‍্যাম্প কাকে বলে? লিফট কোর কাকে বলে?
উওরঃ দালানের বিভিন্ন তলায় গমনাগমনের জন্য ধাপবিহীন যে সিঁড়ি ব্যবহার করা হয় তাকে র‍্যাম্প বলে। বহুতল ভবনে যে কক্ষে লিফট স্থাপন করা হয় তাকে লিফট কোর বলে।
১৭৪। সিঁড়িরর ঢাল কি?ঢালের পরিমান কত?
উ: ল্যান্ডিং বা মেঝের সাথে লাইন অব নোজিং যে কোণ করে থাকে তাকে সিঁড়ির ঢাল বলে। ঢাল ৩০° থেকে ৪০° এর মধ্যে হয়ে থাকে।
১৭৫। বসতবাড়িতে কোন প্রকার সিঁড়ি ব্যবহার হয়ে থাকে?
উওরঃ বসত বাড়িতে Dog-legged সিঁড়ি বেশি ব্যবহার করা হয়ে থাকে।

১৭৬। দালানের সিঁড়ির অবস্থান কেমন হওয়া উচিত?
উওরঃ সিঁড়ির অবস্থান নিম্নরুপ ।


সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ। 
✓ভবনের আবাসিকবৃন্দ স্বাচ্ছন্দে প্রবেশ এবং বের হতে পারে।
✓সিঁড়িতে পর্যাপ্ত পরিমান আলো বাতাস পাওয়া যাবে ।
✓সিঁড়ির প্রবেশ পথে সুবিধা জনক বিস্তৃত এলাকা পাওয়া যাবে।
✓সিঁড়ির অবাস্থান রাস্তার দিকে হওয়া উচিত,যেন সহজেই লোকজন রাস্তা হতে বিভিন্ন তলায় যেতে পারে।

১৭৭। আদর্শ সিঁড়িরর ট্রেড ও রাইজারের সম্পর্ক লেখ।
উওরঃ
✓ট্রেড+রাইজার=৪০ থেকে ৪৫ সে.মি বা ১৬" থেকে ১৮ " ।
✓ট্রেড ×রাইজার=৪০০ থেকে ৪৫০ ব:সে.মি ।
✓ট্রেড+২ ×রাইজার=৬০ সে.মি বা ২ ফুট।

১৭৮। সিঁড়ির স্ল্যাবে টপ ও বটমে ক্লিয়ার কভার কত?
উওরঃ ১ ইঞ্চি।
১৭৯। সিঁড়ির ধাপের ওজন নির্ণেয় সূত্রটি কী?
উওরঃ W= 12R kg/m². R এখানে রাইজার এবংW ওজন।
১৮০। সিঁড়ি নির্মানের জন্য উত্তম মালামা কোনটি?
উওরঃ সবচেয়ে উত্তম মালামাল হল কংক্রিট। কারণ এই জাতীয় মালামালে অগ্নি নিরোধক ক্ষমতা সবচেয়ে বেশি এবং যে কোন আকারে দেওয়া যায়।
১৮১। ল্যান্ডিং কি? ল্যান্ডিং কী কাজে ব্যবহার করা হয়?
উওরঃ দুটি ফ্লাইটের মধ্যবর্তী স্থানে চওড়া যে প্লাটফর্ম নির্মান করা হয় তাকে ল্যান্ডিং বলে। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় দিক পরিবর্তন এবং মধ্যবর্তী স্থানে সামান্য বিশ্রামের জন্য ল্যান্ডিং ব্যবহার করা হয়।






সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সড়কের ক্ষেত্রে এই প্রশ্নগুলা।

১। রাইট অব ওয়ে কাকে বলে?

২। রাইট অব ওয়ে নির্ধারনে বিবেচ্য বিষয়গুলো কি কি?

৩। রাস্তার ক্ষেত্রে পার্শ্বঢাল কত ধরা হয়?

৪।বার্ম কি?

৫। শোল্ডার কাকে বলে? এর বিস্তার কত?

৬। ফুটপথের সর্বনিম্ন প্রশস্ততা কত?

৭। গাড়ি পার্কি এর জন্য কত মিটার জায়গা রাখা হয়।

৮। মেডিয়ান স্ট্রিপ কি?

৯। বরোপিট কাকে বলে?রাস্তা থেকে বরোপিটের দুরত্ব কত হওয়া উচিত?

১০। স্পয়েল ব্যাংক কাকে বলে?

১১। সাবগ্রেড দৃঢ়াবদ্ধ করার জন্য যে রোলার ব্যবহার করা হয় তার ওজন কত?

১২। সাবগ্রেডে যে বালির স্তর প্রয়োগ করা হয় তার পুরুত্ব কত?

১৩। সাববেসের পুরুত্ব কত?

১৪। ঢালাই করার সময় ব্যবহ্রত ফর্মার পুরুত্ব কত?

১৫. ঢালাই করার কত সময় ফর্মা অপসারন করতে হবে।

১৬। ঢালাইয়ে কংক্রিট মিশ্রনের অনুপাত কত?

১৭। কংক্রিট ঢালাইয়ের পর কত ঘন্টা কিউরিং করতে হবে?

১৮। বিটুমিন রাস্তা কাকে বলে?

১৯। প্রাইমকোটে কত উচ্চতায় পাথরকুচি বিছাতে হবে এবং পাথরকুচির সাইজ কত?

২০। প্রাইমকোটে প্রতি ১০০ বর্গমিটারে কত কেজি বিটুমিন বিছাতে হবে?

২১। বিটুমিন পোড়ানোর তাপমাত্রা কত?

২২। ট্যাককোটে প্রতি ১০০ বর্গমিটারে কত কেজি বিটুমিন বিছাতে হবে?

২৩। সিলকোট কি?

২৪। সিলকোটে কত আকারের পাথরকুচি বিছানো হয়?

২৫। সিলকোটে প্রতি ১০০ বর্গমিটারে কত কেজি বিটুমিন বিছাতে হবে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ