সিভিল ইঞ্জিনিয়ারিং সাইটে বালির প্রথমিক পরীক্ষা।

 সিভিল ইঞ্জিনিয়ারিং সাইটে বালির প্রথমিক পরীক্ষার জন্য কাজের ধারা।

 
১। কিছু পরিমান বালি হাতে নিয়ে বালি কণার আকার-আকৃতি ভাল করে পর্যবেক্ষণ কর এবং ফলাফল লেখ।
২। সামান্য পরিমান বালি জিহবায় লাগিয়ে স্বাদ পরীক্ষা কর। ফলাফল লেখ।
৩। দু আঙ্গুলের মাঝে/হাতের তালুতে বালি নিয়ে আঙ্গুল দিয়ে ঘষা দাও। পর্যবেক্ষণ ফলাফল লেখ।
৪। বালির রং পর্যবেক্ষণ কর। ফলাফল লেখ।
৫। এক গ্লাস পানিতে সামান্য বালি নিয়ে কাঠি/অন্য কিছু দিয়ে নাড়া দিয়ে থিতানোর জন্য কিছু সময় রেখে দাও।
থিতিয়ে গেলে পানির নিচের বালির অবস্থা পর্যবেক্ষণ করে ফলাফল লেখ।

সাইটে বালির প্রথমিক পরীক্ষার জন্য ক্রমিক নং মন্তব্য।
 
১। দানাদার ও ধারালো কণা অনুভূত হবে।
২। লবনাক্ত স্বাদ অনুভূত হয়।
৩। পরিষ্কার মনে হবে এবং হাতে কোনো পলি/মাটি লেগে থাকবে না।
৪। সাদা/লালচে রং হবে।
৫। থিতিয়ে পড়া বালি, পলি ও কাদার পরিমাণ চিহ্নিত করা যাবে। দানাদার ও ধারালো কণা, পলি মুক্ত ও সাদা/ লালচে রং এর বালি কাজের জন্য উপযুক্ত হবে।

 সিভিল ইঞ্জিনিয়ারিং সাইটে বালির প্রথমিক পরীক্ষার সময় সতর্কতা।

১। বালি অবশ্যই দৃশ্যমান অপদ্রব্য মুক্ত হতে হবে।
২। পানযোগ্য পানি ব্যবহার করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ